গণভোটের রায় বাস্তবায়নে জেলায় জেলায় নাগরিক সমাবেশের সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।তিনি বলেছেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। এই রায়ের প্রতি শ্রদ্ধা জানানো এবং তা দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল মহলের নৈতিক দায়িত্ব। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো টেকসই সমাধান প্রতিষ্ঠা সম্ভব নয়। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরস্থ নিজ কার্যালয়ে দলের নির্বাচিত সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ ও মাদারিপুর-১ আসনের…
Author: নিউজ ডেস্ক :
আসন্ন সিটি কর্পোরেশন ও দেশব্যাপী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দল থেকে প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই মধ্যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াতের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ভিপি) ও ইসলামী ছাত্রশিবিরর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এবার এই গুঞ্জন বাস্তবে রূপ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নীতিনির্ধারকরা তাদের সাংগঠনিক ফোরামে অনেক আলাপ-আলোচনা ও সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ গ্রহণের পর প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য সাদিক কায়েমকেই চূড়ান্ত করার দিকে এগোচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে…
মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে হিফজুল কুরআন, কেরাত/হদর ও হামদ-নাত বিষয়ে বৃহৎ পরিসরের প্রতিযোগিতার আয়োজন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। এতে সার্বিক সহযোগিতা দিচ্ছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ। আগামী ২১ মে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে ঘিরে সোমবার (২৭ এপ্রিল) সিটি করপোরেশনের মিলনায়তনে আলেম-উলামাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। সভায় বিভিন্ন মাদরাসার মুহতামিম, পরিচালক, ইমাম-খতিব এবং আলেম-উলামারা উপস্থিত থেকে আয়োজনের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন। সভায় জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের আগামী ১২ মে’র মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত ফরমে প্রতিযোগীর নাম, ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, জন্ম নিবন্ধন নম্বর ও…
কুষ্টিয়ার খোকসায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এহসান আব্দুল্লাহ (৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলার খোকসা-শোমসপুর সড়কের রাজিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এহসান উপজেলার শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের রাজিব হাসানের ছেলে। সে রাজিনাথপুরের তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদরাসার শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে মায়ের সঙ্গে মাদরাসায় যাওয়ার সময় ভ্যান থেকে নামার পর ইছান দৌড়ে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ইছান। পরে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশে জঙ্গি রয়েছে স্বীকার করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার এটাকে শূন্যে নামিয়ে আনার চেষ্টা করছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন দেশে আসলে জঙ্গি নেই; জঙ্গি আছে কি না এই সরকার কী মনে করে এবং নাশকতা যদি হয়, এটা নিয়ে আসলে সরকারের ইন্টেলিজেন্সের কাছে কী ধরনের তথ্য আছে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘প্রথম কথা হচ্ছে সরকারের কাছে কতখানি তথ্য আছে এটা বলা যাবে না। এটা একটা সেনসিটিভ তথ্য। এই তথ্যটা…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই এবং ‘জঙ্গি’ শব্দটি এখন আর নেই। আগে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই শব্দ ব্যবহার করা হতো। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে বর্তমান কালচারে এমন শব্দ (জঙ্গি) নাই। আগে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জঙ্গি শব্দটা ব্যবহার করা হতো। ফ্যাসিবাদী আমলে এ শব্দের নানা ব্যবহার চলতো। কিছু উগ্রবাদী মানুষ সবখানেই থাকে, তবে ওই শব্দটা এখন আর নাই। আমরা ওটা আর বলতে চাই না। সব বাহিনীতেই নিজস্ব ইন্টেলিজেন্স বা গোয়েন্দা শাখা রয়েছে উল্লেখ করে তিনি জানান, কেউ যদি কোনো ধরনের উগ্রবাদী…
বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। দশ বছর আগে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হলেও প্রাণহানি থেমে নেই। এখনও প্রায় প্রতি বছরই বাংলাদেশে শতাধিক মানুষ বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন। বাংলাদেশে সাধারণত মার্চ, এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি সংখ্যক বজ্রঝড়-বজ্রপাত হয় এবং এই দুর্যোগ সবচেয়ে বেশি হয় দেশের উত্তর-পূর্ব দিকের অঞ্চল সিলেটে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনাও ঘটে সিলেট বিভাগে। সর্বশেষ গত ২৬শে এপ্রিল দেশের কয়েকটি জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিসের সূত্রানুযায়ী, বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়। উপজেলার মধ্যে জামালগঞ্জ উপজেলাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা…
পবিত্র হজ পালন করতে গিয়ে আব্দুল হাই বুলু বিএসসি নামে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বুলু বিএসসির ছোট ভাই হজসঙ্গী আব্দুল হাকিম এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত বুলু বিএসসি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত মাওলানা আব্দুস শাকুরের ছেলে। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। জানা গেছে, ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। তার সঙ্গে স্ত্রী মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা ও ছোট ভাই আব্দুল হাকিম ছিলেন। মদিনায় অবস্থানকালে সোমবার বুলু বিএসসি বুকে ব্যথা অনুভব করলে মদিনার কিং…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুল মালেক উকিল হলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের নোবিপ্রবি শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম ও তার অনুসারীদের সঙ্গে সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। সেখান থেকে উভয় পক্ষ আবদুল মালেক উকিল হলের সামনে এলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একপর্যায়ে আমিনুল ইসলাম ইশারায় সাব্বির হোসেনকে ক্যাম্পাস ছাড়তে বলেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সূত্র জানায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার…
রাশিয়ায় পৌঁছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে পাকিস্তানে হওয়া শান্তি আলোচনা ব্যর্থতার জন্য আমেরিকাকে দায়ী করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমেরিকার অবস্থানের কারণে আগের দফার আলোচনা অগ্রগতি সত্ত্বেও লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। কারণ তাদের অতিরিক্ত কিছু দাবি ছিল। সোমবার (২৭ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।। আব্বাস আরাগচি আরও বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়।’ ওই জলপথে আমেরিকা ও ইরান প্রতিদ্বন্দ্বিতামূলক অবরোধ অব্যাহত রেখেছে।