Author: নিউজ ডেস্ক :

মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় নিহত হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর এক কর্মী মো. শাহাদাত (৩০)। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল রবিবার দিবাগত রাত ১১টার দিকে সাতকানিয়ার রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তার ওপর হামলা করে মুখোশধারী দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শাহাদাত (৩০) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে এবং চার সন্তানের জনক। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাতের একটি চায়ের দোকান রয়েছে। রাতে তিনি নিজের দোকানে বসে ছিলেন। এ সময় সিএনজিচালিত…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার কোনো ‘টিকিট বিক্রি’ করতে চায় না, বরং বাস্তব কাজের মাধ্যমে দেশ গড়তে চায়। আজ সোমবার বিকেলে যশোরের ঈদগাহ প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোনো টিকিট বিক্রি করতে চাই না, বরং বাস্তব কাজ করতে চাই। সে জন্য আমরা বলি, ‘‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’’’ এ সময় তিনি মঞ্চের সামনে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কে কে আছেন আমার সঙ্গে দেশ গড়ার জন্য?’ জবাবে হাজারো মানুষ হাত তুললে তিনি বলেন, হাজারো-লাখো মানুষ দেশ গড়ার জন্য আছে, আলহামদুলিল্লাহ। তারেক রহমান বলেন, ‘আসুন, আজকে আমাদের প্রতিশ্রুতি…

Read More

লেবাননের ভূখণ্ডে চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) সোমবার এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৭ হাজার ৮০৪ জন। এদিকে ইসরাইল ও লেবাননের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা ক্রমেই ভঙ্গুর হয়ে উঠছে। যুদ্ধবিরতির মধ্যেই গত দুই দিনে ইসরাইলি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে সংঘাত পুরোপুরি থামেনি, বরং তা নতুন করে…

Read More

বরিশাল-০২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনে মন খারাপ হয়। আজ যদি শহীদ মুজাহিদ সাহেব থাকতেন, শহীদ নিজামি সাহেব থাকতেন, এই ভাষা অন্যরকম হতো।’ সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি। জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের জন্য বিএনপি কী না করেছে। ওইদিন দেখলাম একজন বলছেন, আমাদের কেন ডেকেছেন? না, আমরাই প্রথম আপনাদের মন্ত্রী বানিয়েছি। সংসদে আসার সুযোগ করে দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘গত ১৭ বছর পুরনো সম্পর্কের কথা মাথায় রেখে আপনাদের আপন মনে করেছি, শেল্টার দিয়েছি।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সরদার সরফুদ্দিন বলেন, ‘জুলাই আল্লাহর দান। আল্লাহ হাসিনাকে সরিয়ে দিয়েছেন। মরহুম সাঈদী সাহেব বলছিলেন,…

Read More

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহ নেতা নাঈম কাসেমকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তিনি ‘আগুন নিয়ে খেলছেন’। হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন। কাটজ লেবানন সরকারকে সতর্ক করে বলেন, তারা যদি হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ না করে, তবে পুরো লেবানন ভয়াবহ যুদ্ধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জাতিসংঘের এক দূতের সাথে কথা বলার সময় কাটজ এই হুমকি দেন। এর আগে হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম বলেছিলেন, ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা করে লেবাননের কোনো লাভ হবে না। তিনি লেবানন সরকারকে আলোচনার পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান এবং বলেন,…

Read More

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইরানি জনগণ চলমান এই ‘কঠিন সময়’ কাটিয়ে উঠবে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর আগে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল মস্কো। এছাড়া উত্তেজনা প্রশমনের উপায় হিসেবে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় গচ্ছিত রাখার প্রস্তাবও বারবার দিয়ে আসছে ক্রেমলিন। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেনি। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরাগচিকে পুতিন বলেছেন, ‘আমাদের পক্ষ…

Read More

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বৃদ্ধির পর পাঁচদিন পেরিয়ে গেলেও বাস চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইরান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন রুটে বাসের সংখ্যা আগের থেকে অনেক কম লক্ষ্য করা যাচ্ছে। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে অধিকাংশ পরিবহনে এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে। সোমবার রাজধানীর কয়েকটি রুট ঘুরে এবং বিভিন্ন কোম্পানির বাস কন্ডাক্টর ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন চিত্রই দেখা গেছে। গুলিস্তান থেকে মিরপুর, রামপুরা, সাতরাস্তা রুটে দেখা যায়, তেল সংকটের আগে এ তিন রুটে যে পরিমাণ বাস চলাচল করত, এখন সেই তুলনায় বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। ফলে প্রতিটি বাসই…

Read More

দেশে বিদ্যুৎ সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। বিপরীতে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামীণ জনপদে। শহরের তুলনায় গ্রামে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় সেখানকার জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রামের মানুষেরা বলছেন, সকাল থেকে রাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ছেলেমেয়েদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্ক মানুষদের। তারা ঠিক মনে করতে পারছেন না, শেষ কবে দেশে এত লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, বর্তমানে দেশে দৈনিক গড়ে ২ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ ঘাটতি রয়েছে। ফলে বাধ্য হয়ে ব্যাপক…

Read More

মুহম্মদ সজীব প্রধান একটি দৃশ্য কল্পনা করুন। আপনি সকালে ঘর থেকে বের হলেন। আপনার গন্তব্য অফিস, আদালত, বিশ্ববিদ্যালয় অথবা আত্মীয়ের বাড়ি। দরজার সামনে দাঁড়িয়ে আপনার মা বললেন, “সাবধানে যেও বাবা।” এই “সাবধানে যেও” কথাটা বাংলাদেশে এখন শুধু একটি শুভ কামনা নয়, বরং এক ধরনের অনিশ্চয়তার স্বীকৃতি। কারণ এখানে কেউ নিশ্চিত করে বলতে পারে না সে আবার ঘরে ফিরে আসবে, নাকি গণমাধ্যমের খবর হয়ে আসবে! বাংলাদেশ আজ এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছে, যেখানে স্বাভাবিক মৃত্যু যেন বিরল, আর অস্বাভাবিক মৃত্যু প্রতিদিনের ঘটনা। সাম্প্রতিক ঘটনাগুলোই তার নির্মম প্রমাণ। এবার ঈদ যাত্রায় মাত্র ৮ দিনে সড়ক দুর্ঘটনায় ২০৪ জন নিহত হয়েছেন এবং আহত…

Read More

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ওমান সফরের পর এক বার্তায় বলেছেন, আমাদের প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি মাসকাট সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেছেন- ‘নিরাপদ চলাচল নিশ্চিত করার উপায়গুলো পর্যালোচনার ওপরই আমাদের মূল মনোযোগ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “ওমানে আমাদের উদার আতিথেয়তাকারীদের প্রতি আমি কৃতজ্ঞ।” তিনি বলেন, দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীর একমাত্র উপকূলীয় দেশ হিসেবে, নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার উপায় খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য; যা আমাদের প্রিয় সব প্রতিবেশী এবং বৈশ্বিক সম্প্রদায়ের জন্য উপকারী। রাখছি তার বার্তায় আবারও জোর দিয়ে বলেন, প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।

Read More