Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»সারাদেশ»ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২১ মে
    সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২১ মে

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৮, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে হিফজুল কুরআন, কেরাত/হদর ও হামদ-নাত বিষয়ে বৃহৎ পরিসরের প্রতিযোগিতার আয়োজন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। এতে সার্বিক সহযোগিতা দিচ্ছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ। আগামী ২১ মে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

    এ আয়োজনকে ঘিরে সোমবার (২৭ এপ্রিল) সিটি করপোরেশনের মিলনায়তনে আলেম-উলামাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। সভায় বিভিন্ন মাদরাসার মুহতামিম, পরিচালক, ইমাম-খতিব এবং আলেম-উলামারা উপস্থিত থেকে আয়োজনের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন।

    সভায় জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের আগামী ১২ মে’র মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত ফরমে প্রতিযোগীর নাম, ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, জন্ম নিবন্ধন নম্বর ও যোগাযোগের তথ্য উল্লেখ করে সিটি করপোরেশনের ১১ নম্বর কক্ষে জমা দিতে হবে।

    প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী পাবেন ৩০ হাজার টাকা, দ্বিতীয় ১৫ হাজার, তৃতীয় ১০ হাজার, চতুর্থ ৬ হাজার এবং পঞ্চম স্থান অর্জনকারী পাবেন ৪ হাজার টাকা।

    আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে কুরআন শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিস্তারিত জানতে নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

    আগ্রহীরা বিস্তারিত জানতে : 01915416814, 01717042484, 01918573928, 01882112319 নাম্বারে কল করতে পারেন

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টা বিএনপি নেতার

    এপ্রিল ২৮, ২০২৬

    হাদি হত্যার বিচারের দাবি বন্ধে খুনের দায় চাপানোর চেষ্টা: জাবের

    এপ্রিল ২৮, ২০২৬

    মায়ের সঙ্গে মাদরাসায় যাওয়ার পথে প্রাণ হারালো এহসান

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.