দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গণহত্যায় এখন পর্যন্ত ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি শহীদের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭ তে পৌঁছেছে ও আহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৮৬ তে। সূত্র: আনাদোলু
Author: নিউজ ডেস্ক :
দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়াতু ইবারাহীম মাহমূদনগর, সাইনবোর্ড ঢাকা এর উদ্যোগে বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। ২৩ ডিসেম্বর শনিবার সকাল থেকে অনুষ্ঠিত হবে আত্মশুদ্ধি মূলক এই মাহফিলটি। ইতোমধ্যে জোড়কে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনার আয়োজন শেষ পর্যায়ে পোঁছেছে বলে নিশ্চিত করেছেন জামিয়া কর্তৃপক্ষের একটি সূত্র। সূত্র আরো জানিয়েছে, এবারের ইসলাহী জোড়ে শায়খুল হাদিস হযরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গুহী রহ. এর খলিফা ও দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য হযরত মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী দা.বা. গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এছাড়াও মাহফিলে দেশের খ্যাতনামা ওলামা-মাশায়েখ উপস্থিত থেকে বয়ান করবেন বলে জানা গেছে। ইসলাহি জোড়ে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা ও…
মোগল সাম্রাজ্য ভারতবর্ষে তিন শতাব্দীরও বেশি সময় ধরে স্থায়ী ছিলো। তৎকালীন মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী সাম্রাজ্য তুরস্কের উসমানি ও পারস্যের সাফাভি সাম্রাজ্যের চেয়েও আয়তন ও সম্পদের দিক থেকে বিশাল ও সমৃদ্ধ ছিলো মোগলরা। এসময় তারা উপমহাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিষয়াদিতে উন্নতি সাধন করে এবং ধর্মীয় অনুশাসনের চর্চায় ব্রতী হয়। এজন্য জায়াগায় জায়গায় গড়ে ওঠে শহর-নগর। মানুষজনও নগরমুখী হতে থাকে। আমরা তাই এই সাম্রাজ্যের নগরায়ণ সম্পর্কে আলোচনা করবো। মোগল সাম্রাজ্যের শহরগুলোর কাঠামো বিশ্লেষণ করে বোঝা যায়, এখানে শহরগুলোর নগরায়ণ বিশেষত চার শ্রেণির। ১. প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে মোগল সাম্রাজ্যের রাজধানী। ২. শিল্পপণ্যের উৎপাদনের জন্য বাণিজ্যিক নগরীর যাত্রা ।…
|| তাসনিফ আবীদ || ২০১৮ কওমি মাদরাসা ছয় বোর্ডের সমন্বয়ে গঠিত আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া অধীনে কওমি মাদরাসা সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে সরকারী স্বীকৃতি প্রদান করা হয়। সময়ের ব্যবধানে এই স্বীকৃতি আদায়ের ৫ বছর পেরিয়েছে। প্রায় অর্ধ যুগের কাছাকাছি এই সময়ে ‘স্বীকৃতি’র কতটা সুফল ভোগ করতে পেরেছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা? কওমি সনদের স্বীকৃতি কতটাই বা বাস্তবে কার্যকর হয়েছে? এসব প্রশ্ন এখন বেড়েই চলছে। স্বকীয়তা বজায় রাখতে ৬ শর্তে কওমি সনদের স্বীকৃতি গ্রহণ করতে রাজি হয় হাইয়াতুল উলিয়া। সরকার সব শর্ত মেনে নিয়ে স্বীকৃতি প্রদান করে। কিন্তু প্রদত্ত এই স্বীকৃতির মাধ্যমে শিক্ষার্থীরা কী কী সুফল পেয়েছে জানতে চেয়েছিলাম…
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার অনন্তপুর এলাকায় পরকীয়া দেখে ফেলায় মেয়ে সুমাইয়া বিনতে আলম স্মৃতিকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনার আসামি মারজাহান আক্তার সুমিকে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আটক করে র্যাব-১১। গ্রেফতারকৃত মারজাহান আক্তার সুমি (৩২) উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে এবং উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের সাবেক স্ত্রী। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ভিকটিম এমএ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। মেয়ের বাবা বিদেশে থাকায় তার মা (আসামি)…
‘একতরফা’ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ভোট ঠেকানোর সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো। নির্বাচনের দিনসহ এর আগের দুই সপ্তাহকে এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানা গেছে, এই দুই সপ্তাহ সর্বোচ্চ সাংগঠনিক শক্তি প্রয়োগ করে কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা নেয়া হয়েছে। এই সময়ে হরতাল-অবরোধ কর্মসূচি শক্তভাবে পালনের পাশাপাশি ভোটারদের এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িতদের বিতর্কিত নির্বাচনের সহযোগী না হওয়ার আহ্বান জানানো হবে। আন্দোলনের কর্মসূচি প্রণয়নের সাথে জড়িত বিএনপির নেতারা জানিয়েছেন, ৭ জানুয়ারির নির্বাচনে কার্যত নৌকা ছাড়া আর কোনো মার্কা নেই। অন্য যারা নির্বাচনে আছে, তারা মূলত আওয়ামী লীগের সহযোগী কিংবা ডামি প্রার্থী। সরকারি দল…
একদফা দাবিতে ‘অসহযোগ’ আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপিসহ মিত্ররা। এতে নির্বাচন বর্জন করা অন্যান্য রাজনৈতিক দলকেও পাশে চায় তারা। এর ধরন কী হবে, তা নিয়ে আলোচনাও চলছে। জানুয়ারির শুরু থেকে সব বিরোধী দলের সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচি পালনের চিন্তাভাবনা চলছে। এর আগে হরতাল-অবরোধের পাশাপাশি ভোটদানে ‘নিরুৎসাহিত’ করার কর্মসূচি দেওয়া হবে। ভোটারদের কাছে নির্বাচন ‘আগ্রহহীন’ করতে চান তারা। এজন্য হরতাল ও অবরোধের ফাঁকে ফাঁকে সারা দেশে ভোটবিরোধী লিফলেট বিতরণসহ জনসম্পৃক্ত কর্মসূচি পালন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। নেতারা মনে করছেন, জনগণ ভোট প্রত্যাখ্যান করা মানে নির্বাচন অনুষ্ঠানে অসহযোগিতা করা। বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে ভোটারদের উদ্দেশে আজ আনুষ্ঠানিকভাবে ভোট…
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ১১টা ৩০মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রঃ) মাজারে পৌঁছে জিয়ারত করেন। পরে সেখানে কিছু সময় অবস্থান করেন। এরপর সেখান থেকে শাহ পরাণ রহ মাজারের উদ্দেশে রওনা দেন। এর আগে বুধবার সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেছেন দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোর শীর্ষ আদালত। আদালত আরও বলেছেন, যদি এর পরেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হিসেবে দাঁড়ান—সেক্ষেত্রে কলোরাডোতে তিনি প্রচার প্রচারণা চালাতে পারবেন না, এমনকি ভোটের প্রাথমিক ব্যালটেও তিনি থাকবেন না। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সিটিজেনস ফর রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স নামের একটি ওয়াশিংটনভিত্তিক অ্যাডভোকেসি সংগঠন একটি মামলা করেছিল। মঙ্গলবার সেই মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায় ঘোষণার সময়ে বিচারকদের বেঞ্চ বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর ৩ নম্বর ধারা অনুসারে এই রায় প্রদান করা হয়েছে। ১৮৬১ সাল থেকে…
জীবন একটা ঘূর্ণিঝড়। কাজ, সম্পর্ক, দায়িত্ব এবং আমাদের ডিভাইসের ক্রমাগত পিংপিংয়ের মধ্যে আমরা ক্রমাগত তলিয়ে যেতে থাকি। সবদিক সামলে চলা মুশকিল, একটা সময় বিশৃঙ্খলার মধ্যে ভেসে যাওয়া আর গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। বিশ্রামকে অবহেলা করলে তা আপনার জন্য আরও ক্ষতিকর হতে পারে। কিন্তু আপনি কীভাবে জানবেন যে কখন আপনার বিরতি প্রয়োজন? চলুন জেনে নেওয়া যাক- ১. মনোযোগ দেওয়া কঠিন হলে আপনার অসাধারণ স্মৃতিশক্তি যদি ধীরে ধীরে কমে যেতে থাকে তবে সেটি স্বাভাবিক মনে করে চুপ থাকবেন না। বরং এটি হতে পারে আপনার জন্য সতর্ক সংকেত। কাজে মনোযোগ দিতে না পারলে বুঝতে পারবেন আপনার বিরতি নেওয়ার সময় হয়েছে।…