Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»ইসলাম»শনিবার জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ডের ইসলাহী জোড়, থাকবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম
    ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    শনিবার জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ডের ইসলাহী জোড়, থাকবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ২০, ২০২৩No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়াতু ইবারাহীম মাহমূদনগর, সাইনবোর্ড ঢাকা এর উদ্যোগে বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার।

    ২৩ ডিসেম্বর  শনিবার সকাল থেকে অনুষ্ঠিত হবে আত্মশুদ্ধি মূলক এই মাহফিলটি। ইতোমধ্যে জোড়কে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনার আয়োজন শেষ পর্যায়ে পোঁছেছে বলে নিশ্চিত করেছেন জামিয়া কর্তৃপক্ষের একটি সূত্র।

    সূত্র আরো জানিয়েছে, এবারের ইসলাহী জোড়ে শায়খুল হাদিস হযরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গুহী রহ. এর খলিফা ও দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য হযরত মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী দা.বা. গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

    এছাড়াও মাহফিলে দেশের খ্যাতনামা ওলামা-মাশায়েখ উপস্থিত থেকে বয়ান করবেন বলে জানা গেছে।

    ইসলাহি জোড়ে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা ও দ্বীনদার মানুষ যোগদান করে থাকেন। জামিয়তু ইবরাহীম মাদরাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম সর্বশ্রেণির দীনদার মুসলমান ভাইকে মাহফিলে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ দিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    জুলাই যোদ্ধারা সন্ত্রাসী – জেড আই খান পান্না

    এপ্রিল ২৮, ২০২৬

    ফজলুর রহমানের বক্তব্যে ঘিরে সংসদে তুমুল হট্টগোল

    এপ্রিল ২৮, ২০২৬

    এই আলবদর-রাজাকারের বাচ্চারা, এখনো ফজলুর রহমান বেঁচে আছে

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.