Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»সারাদেশ»মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় নিহত জামায়াত কর্মী
    সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় নিহত জামায়াত কর্মী

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৮, ২০২৬No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় নিহত হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর এক কর্মী মো. শাহাদাত (৩০)। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে গতকাল রবিবার দিবাগত রাত ১১টার দিকে সাতকানিয়ার রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তার ওপর হামলা করে মুখোশধারী দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    নিহত শাহাদাত (৩০) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে এবং চার সন্তানের জনক।

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাতের একটি চায়ের দোকান রয়েছে। রাতে তিনি নিজের দোকানে বসে ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ১৫ সদস্যের একদল মুখোশধারী সন্ত্রাসী দোকানে ঢুকে শাহাদাতের মাথায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে আজ ভোরে তার মৃত্যু হয়।

    শাহাদাতের বড় ভাই মোবারক হোসেন বলেন, ‘কয়েক মাস আগে আমাদের এলাকা থেকে ইয়াবাসহ লোহাগাড়া উপজেলার এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছিল যৌথ বাহিনী। ওই সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার পেছনে তার লোকজন আমার ভাইকে সন্দেহ করতো। হত্যায় তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে।’

    উপজেলা জামায়াতের আমির কামাল উদ্দিন শাহাদাতকে দলের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘নিহতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা আছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টা বিএনপি নেতার

    এপ্রিল ২৮, ২০২৬

    হাদি হত্যার বিচারের দাবি বন্ধে খুনের দায় চাপানোর চেষ্টা: জাবের

    এপ্রিল ২৮, ২০২৬

    ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২১ মে

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.