Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»মুসলিম বিশ্ব»দিল্লি রেলস্টেশনে মুসলিম শিক্ষার্থীদের হেনস্তা করল উগ্র হিন্দুত্ববাদী
    মুসলিম বিশ্ব নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    দিল্লি রেলস্টেশনে মুসলিম শিক্ষার্থীদের হেনস্তা করল উগ্র হিন্দুত্ববাদী

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৭, ২০২৬No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে হিন্দু উগ্রবাদীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন একদল মুসলিম শিক্ষার্থী।

    গত ২৬ মার্চ হায়দ্রাবাদ থেকে উত্তরপ্রদেশে যাওয়ার পথে দিল্লি রেলওয়ে স্টেশনে ওই উগ্র হিন্দুত্ববাদীর কবলে পড়েন তারা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারতজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

    ওই ভিডিওতে দেখা যায়, দাড়ি, টুপি এবং ঐতিহ্যবাহী পোশাক পরিহিত একদল মুসলিম শিক্ষার্থী প্ল্যাটফর্মে শান্তভাবে দাঁড়িয়ে আছেন। এমন সময় গেরুয়া পোশাকধারী এক ব্যক্তি তাদের দিকে তেড়ে আসেন এবং হিন্দিতে হুমকি দিয়ে বলতে থাকেন, ‘অ্যায়, গায় কা হত্যা করো মত, অ্যায় গায় কা হত্যা করো মত। নেহি তো তেরা হত্যা করেঙ্গে’ (গরু হত্যা করো না, না হলে তোমাদের মেরে ফেলব)।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেনস্তার সময় মুসলিম শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিলেও ওই ব্যক্তি আক্রমণাত্মক ভাষা ব্যবহার অব্যাহত রাখেন। এক মাদ্রাসা শিক্ষার্থী তৎক্ষণাৎ দৃশ্যটি ধারণ করেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এটিকে তিনি মুসলিমদের সঙ্গে সুস্পষ্ট উস্কানিমূলক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

    ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, তারা কেবল তাদের কানেক্টিং ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। কারো সঙ্গে কোনো কথা বা বিতণ্ডায় জড়াননি।

    তিনি বলেন, তারা চায় আমরা রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া দেখাই যাতে তারা আমাদের কোনো আইনি ঝামেলায় ফেলতে পারে বা দাঙ্গা সৃষ্টি করতে পারে। ভিডিওটি শেয়ার করে ভুক্তভোগী ওই শিক্ষার্থী হায়দ্রাবাদ বা অন্যান্য রাজ্য থেকে আসা শিক্ষার্থীদের ভ্রমণের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

    তিনি আরও বলেন, কিছু মানুষ আপনাদের বিভ্রান্ত বা উত্তেজিত করার চেষ্টা করতে পারে, বিশেষ করে কুর্তা-পাজামা বা মুসলিম ধর্মীয় পোশাক দেখে টার্গেট করতে পারে। নিজেদের খেয়াল রাখুন এবং তাদের সঙ্গে তর্কে জড়াবেন না।

    দেওবন্দে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের প্রতি ওই শিক্ষার্থী শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, তারা চায় আপনারা রাগের মাথায় কোনো প্রতিক্রিয়া দেখান বা মারামারি শুরু করেন। এসব দুষ্কৃতীদের কোনো জবাব না দিয়ে শান্তভাবে এড়িয়ে চলুন।

    ভিডিওতে ওই শিক্ষার্থীকে হতাশকন্ঠে বলতে শোনা যায়, ‘ভারতে এখন মুসলমানদের রক্ত পশুর রক্তের চেয়েও সস্তা হয়ে গেছে’।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার কোনো প্রশ্নই ওঠে না: হিজবুল্লাহ

    এপ্রিল ২৭, ২০২৬

    অধরাই থেকে যাচ্ছে কওমি ছাত্রদের দেওবন্দে যাবার স্বপ্ন

    এপ্রিল ২, ২০২৬

    বৃহস্পতিবার সাইনবোর্ড মাদরাসায় ইসলাহী মাহফিল, বয়ান করবেন মাওলানা ইবরাহীম আফ্রিকী

    মার্চ ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.