Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»বৃহস্পতিবার সাইনবোর্ড মাদরাসায় ইসলাহী মাহফিল, বয়ান করবেন মাওলানা ইবরাহীম আফ্রিকী
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    বৃহস্পতিবার সাইনবোর্ড মাদরাসায় ইসলাহী মাহফিল, বয়ান করবেন মাওলানা ইবরাহীম আফ্রিকী

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ২৪, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক;

    দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর, সাইনবোর্ড, ঢাকা-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মশুদ্ধিমূলক ইসলাহী মাহফিল।

    ২৬ মার্চ বৃহস্পতিবার বিকাল থেকে মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হবে এ মাহফিল। এতে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শায়খুল মাশায়েখ মাওলানা ইবরাহীম আফ্রিকী।

    তিনি শায়খুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ.-এর খলিফা এবং মুফতীয়ে আযম ফকীহুল উম্মাহ মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.-এর জানেশীন বা স্থলাভিষিক্ত।

    বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একজন আলেম হিসেবে পরিচিত মাওলানা ইবরাহীম আফ্রিকী দীর্ঘদিন ধরে আত্মশুদ্ধি ও ইসলামের দাওয়াতি কাজে নিয়োজিত আছেন। তাঁর তত্ত্বাবধানে বিশ্বের প্রায় বিশটি দেশে অসংখ্য খানকাহ পরিচালিত হচ্ছে।

    এ মাহফিলে দেশ-বিদেশের আরও বরেণ্য আলেমগণ গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

    মাদরাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম সকল ধর্মপ্রাণ মুসলমানকে এ মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    জুলাই যোদ্ধারা সন্ত্রাসী – জেড আই খান পান্না

    এপ্রিল ২৮, ২০২৬

    ফজলুর রহমানের বক্তব্যে ঘিরে সংসদে তুমুল হট্টগোল

    এপ্রিল ২৮, ২০২৬

    এই আলবদর-রাজাকারের বাচ্চারা, এখনো ফজলুর রহমান বেঁচে আছে

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.