Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»গুরুত্বপুর্ণ নিউজ»সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ায় গওহরডাঙা মাদরাসার ৩৮ ছাত্র বহিষ্কার
    গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ায় গওহরডাঙা মাদরাসার ৩৮ ছাত্র বহিষ্কার

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২২, ২০২৫No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কওমি মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ (উচ্চ শ্রেণি) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জেরে গোপালগঞ্জের গওহরডাঙা মাদরাসার ৩৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    টুঙ্গিপাড়া উপজেলা শাখা আয়োজিত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও থানার আলেম ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কৃতিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    তবে অনুষ্ঠান শেষে বহিষ্কারের সিদ্ধান্ত জানাজানি হলে ছাত্র, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

    টুঙ্গিপাড়া উপজেলা শাখা আয়োজিত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও থানার আলেম ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন
    মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের নীতিমতে ‘খাদেমুল ইসলাম’-এর ছাত্র শাখা ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

    উল্লেখ্য, গওহরডাঙা মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। তিনি একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেন এবং ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ পান।

    তাঁর বিরুদ্ধে ছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগও রয়েছে। নড়াইল-১ আসনে নির্বাচনী প্রচারণায় তিনি নিজ মাদরাসার ছাত্রদের যুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ২০২৪ সালে বায়তুল মোকাররম মসজিদের মিম্বার পুনর্দখলের চেষ্টার সময়ও ছাত্রদের ঢাকায় এনে ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে, যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    জুলাই যোদ্ধারা সন্ত্রাসী – জেড আই খান পান্না

    এপ্রিল ২৮, ২০২৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টা বিএনপি নেতার

    এপ্রিল ২৮, ২০২৬

    ১৫ মে মোহাম্মদপুরে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক সমাবেশ সফল করুন ;মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.