Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»ইসলাম»শীতকালেও জুমার দিনে গোসল করতেই হবে?
    ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    শীতকালেও জুমার দিনে গোসল করতেই হবে?

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ২১, ২০২৩No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রশ্ন : জুমার দিনে গোসল করা কি আবশ্যক? শীতকালেও গোসল কী করতেই হবে?

    উত্তর : হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যাদের জন্য জুমা ওয়াজিব, তাদের জন্য জুমার দিনে গোসলও ওয়াজিব। সুতরাং, জুমার দিনে গোসল করা আবশ্যক, যদি আপনি জুমার সালাতে অংশগ্রহণ করতে চান।

    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিন গোসলের ব্যাপারে খুব বেশি তাগিদ দিয়েছেন। জুমার দিন গোসল করা অতি উত্তম কাজ। হজরত সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অজু করল; সে যথেষ্ট করলো ও ভালো করলো। আর যে গোসল করলো সে অধিক উত্তম।’ (ইবনে মাজাহ)

    হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিমের এক বর্ণনায় এসেছে, ‘সুন্দরভাবে অজু করে যে ব্যক্তি জুমার নামাজে যায়; মনোযোগের সঙ্গে খুতবাহ শুনে এবং চুপ থাকে; তার এক জুমা থেকে অপর জুমার মধ্যের (৭দিন) এবং আরও অতিরিক্ত তিন দিনসহ ১০ দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি।’ (মুসলিম)

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    জুলাই যোদ্ধারা সন্ত্রাসী – জেড আই খান পান্না

    এপ্রিল ২৮, ২০২৬

    ফজলুর রহমানের বক্তব্যে ঘিরে সংসদে তুমুল হট্টগোল

    এপ্রিল ২৮, ২০২৬

    এই আলবদর-রাজাকারের বাচ্চারা, এখনো ফজলুর রহমান বেঁচে আছে

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.