Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»গুরুত্বপুর্ণ নিউজ»মিয়ানমার দূতাবাসে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ
    গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    মিয়ানমার দূতাবাসে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ৪, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে মহামান্য রাষ্ট্রদূত ইউ কিয়াউ সোয়ে মোয়ে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

    আলোচনায় আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, “রোহিঙ্গা সংকটের টেকসই ও মর্যাদাপূর্ণ সমাধান দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে—এই বিশ্বাস থেকেই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছি।”

    তিনি আরও উল্লেখ করেন, মিয়ানমারে নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে আশা করা যায় এবং এই প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

    মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াউ সোয়ে মোয়ে রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং বলেন, আলোচনায় উত্থাপিত বিষয়সমূহ তিনি তার সরকারের কাছে যথাযথভাবে উপস্থাপন করবেন।

    বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফারিদ খান। মিয়ানমার দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন হেত মিয়াত লুইন।

    উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সংলাপের মাধ্যমে বিষয়গুলোর অগ্রগতি সাধনের বিষয়ে একমত হন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    জুলাই যোদ্ধারা সন্ত্রাসী – জেড আই খান পান্না

    এপ্রিল ২৮, ২০২৬

    ১৫ মে মোহাম্মদপুরে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক সমাবেশ সফল করুন ;মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

    এপ্রিল ২৮, ২০২৬

    ফজলুর রহমানের বক্তব্যে ঘিরে সংসদে তুমুল হট্টগোল

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.