Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»আন্তর্জাতিক»ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলী জাহাজ নিষিদ্ধ করল মালয়েশিয়া
    আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলী জাহাজ নিষিদ্ধ করল মালয়েশিয়া

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ২১, ২০২৩No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের চলমান আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় ইসরাইলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটি। এমনকি তাদের বন্দরে ইসরাইলের পতাকাবাহী কোনো জাহাজ নোঙর করতে না দেয়ার ঘোষণাও দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি।

    স্থানীয় সময় বুধবার এক সরকারি বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা।

    সরকারি বিবৃতিতে বলা বলেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় জিআইএম শিপিং কোম্পানির ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। একই সময়ে মালয়েশিয়া বলেছে, তারা এখন থেকে দেশে ইসরাইলের-পতাকাবাহী জাহাজ নোঙর করতে দেবে না। এছাড়াও ‘ইসরাইলগামী যেকোনো জাহাজের মালয়েশিয়ার বন্দরে পণ্য লোড করার ওপরও নিষেধাজ্ঞা’ আরোপ করা হয়েছে।

    এ উভয় নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে বলেও জানানো হয়েছে।

    পৃথক প্রতিবেদনে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, মালয়েশিয়ার সমস্ত বন্দরে নোঙর করা থেকে ইসরাইল-ভিত্তিক শিপিং কোম্পানি জিআইএম-এর মালিকানাধীন জাহাজের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করবে বলে মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছে।

    প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, পরিবহন মন্ত্রণালয়কে অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ক্রমাগত গণহত্যা ও বর্বরতার বিষয়ে ইসরাইলের মৌলিক মানবিক নীতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসাবে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    গাজা যুদ্ধ শুরুর পর ১৮ শতাধিক শিশু ধরে নিয়ে গেছে ইসরায়েল

    এপ্রিল ২৮, ২০২৬

    বোনকে সশরীরে ছাড়া জমানো টাকা দিবে না ব্যাংক, ক্ষোভে কঙ্কাল নিয়ে হাজির ভাই

    এপ্রিল ২৮, ২০২৬

    আমেরিকার কারণেই শান্তি আলোচনা ভেস্তে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.