Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»নতুন ধর্মমন্ত্রী; কে এই কায়কোবাদ
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    নতুন ধর্মমন্ত্রী; কে এই কায়কোবাদ

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৭, ২০২৬No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ধর্ম মন্ত্রণালয়ে ডাক পেয়েছেন কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার কৃতী সন্তান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

    তিনি ২০ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে একটি সম্ভ্রান্ত আলেম পরিবারের জন্মগ্রহণ করেছেন। তাঁর পিতার নাম মরহুম নোমান আহমাদ। দাদার নাম মাওলানা মুজাফফর আহমাদ রহ.। তাঁর দাদা দারুল উলূম দেওবন্দের শিক্ষক ছিলেন।

    তিনি ১৯৮৬ সালের ৩য় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ও ১৯৮৮ সালে দ্বিতীয় বার এবং ১৯৯৬ সালে তৃতীয় বার জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২ মে ১৯৯০ থেকে শুরু করে ৬ ডিসেম্বর ১৯৯০ পর্যন্ত হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

    ১৯৯১ ৫ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে, তিনি বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নিকট পরাজিত হন।

    এরপর তিনি জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং জাতীয়তাবাদী দলের মনোনয়নে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৩ আগস্ট ২০০২ থেকে ১ জুলাই ২০০৩ সাল পর্যন্ত চারদলীয়জোট সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পঞ্চম বার ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

    তিনি ২০১৬ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুমিল্লা-৩ আসন থেকে ষষ্ঠবার সংসদ সদস্য নির্বাচিত হন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    জুলাই যোদ্ধারা সন্ত্রাসী – জেড আই খান পান্না

    এপ্রিল ২৮, ২০২৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টা বিএনপি নেতার

    এপ্রিল ২৮, ২০২৬

    ফজলুর রহমানের বক্তব্যে ঘিরে সংসদে তুমুল হট্টগোল

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.