Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ: আসিফ মাহমুদ
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ: আসিফ মাহমুদ

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২, ২০২৬No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সর্বপ্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানারসহ রাজপথে নেমেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চরমোনাই মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

    আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যখন লাখো মানুষ ও আমরা ছাত্ররা রাজপথে ছিলাম, তখন প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানারসহ আমাদের পাশে দাঁড়িয়েছিল ইসলামী আন্দোলনু বাংলাদেশ। আপনাদের এই অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

    তিনি আরও বলেন, চরমোনাই দরবার দীর্ঘ ১০২ বছর ধরে ইসলামের প্রচার-প্রসার ও মানুষের আত্মশুদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ছোটবেলা থেকে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের কথা শুনে আসলেও এবারই প্রথম সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে।

    আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতি এই মাহফিলের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

    তিনি বলেন, ইসলামের শান্তির বার্তা প্রচারের পাশাপাশি দেশের মানুষের কল্যাণে রাজনীতিতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে দলটির ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

    আসিফ মাহমুদ বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এবং ভবিষ্যতের বাংলাদেশ গঠনে মানুষের মুক্তির আন্দোলনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেন প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    জুলাই যোদ্ধারা সন্ত্রাসী – জেড আই খান পান্না

    এপ্রিল ২৮, ২০২৬

    ফজলুর রহমানের বক্তব্যে ঘিরে সংসদে তুমুল হট্টগোল

    এপ্রিল ২৮, ২০২৬

    এই আলবদর-রাজাকারের বাচ্চারা, এখনো ফজলুর রহমান বেঁচে আছে

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.