Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»রাজনীতি»এনসিপি করি বলে বাসা ছাড়ার নির্দেশ— কাঁদো স্বরে জানালেন কাফি
    রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    এনসিপি করি বলে বাসা ছাড়ার নির্দেশ— কাঁদো স্বরে জানালেন কাফি

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৭, ২০২৬No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার কারণে বাসা ছাড়া নোটিশ পাওয়ার অভিযোগ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ ইনফ্লুয়েঞ্চার নুরুজ্জামান কাফি।

    সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় বাসা ছাড়ার নোটিশ পাওয়াসহ বেশ কিছু বিষয়ে মনোকষ্টের কথা তুলে ধরেন তিনি।

    বার্তায় নুরুজ্জামান কাফি অভিযোগ করে বলেন, ‘পুরুষ মানুষের পুরো জীবনটাই মনে হয় ত্যাগ-তিতীক্ষার জীবন। আজকে এনসিপি করি বলে যে বাসার চিলেকোঠায় ছিলাম সে বাসা থেকে বাসা ছাড়ার নোটিশ দিয়েছে। বাসার মালিকদের কয়েকটা পক্ষ বেশ ঝামেলা করছে।’

    তিনি বলেন, ‘মালিকপক্ষের কয়েকজন ক্ষমতাসীনদলের বেশ উচ্চপদস্থ নেতা। তারা বলছে বাসা ছেড়ে দিতে।’

    চব্বিশের জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখা এ কন্টেন্ট ক্রিয়েটর আরও বলেন, ‘আপনারা জানেন, আমি একটা কোম্পানির সঙ্গে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে ৩০০ টাকার স্ট্যাম্পে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। তারাও আজকে চুক্তি বাতিল করেছে। মানে দুই দিনের রাজনীতিতে দুই ত্যাগ, বাসা ছাড়ার নির্দেশ একটা ত্যাগ আর কোম্পানি থেকে ফোন দিয়ে চুক্তি বাতিলের একটা ত্যাগ। এই ব্র্যান্ড থেকে ভালো একটি স্যালারি পেতাম। যেটা এখন ফেসবুকের ইনকাম কমে যাওয়ায় ভালো একটা ব্যাক-আপ ছিল তো ওটাও ক্লোজ।’

    চুক্তি বাতিল করার বিষয়ে সাকিব আল হাসানের প্রসঙ্গ টেনে হতাশা প্রকাশ করে কাফি বলেন, ‘সাকিব আল হাসানও সরকারী দলের এমপি ছিলেন তবুও তার সঙ্গে কী কোনো চুক্তি বাতিল করা হয়েছে? আসলে সরকারী দলে থাকতে পারার ভালো সুবিধা আছে, লাভ আছে, অনেক কিছু না চাইতেও পাওয়া যায়। জীবনটা আসলে জোয়ার ভাটার মতো। কখনো উপরে উঠে কখনো নিচে নামে। এটা আমার জন্য অবশ্যই একটা ধাক্কা, তবে মজার বিষয় হচ্ছে আমি এর চেয়েও বড় বড় ধাক্কা সামলে আসছি।’

    রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘বাসার মালিকরা হয়ত ভেবেছে এনসিপি করি দেখে কথা এনসিপির পক্ষে যাবে। তবে আমি সবসময় যেটা রাইট সেটাই বলি।’

    ভিডিও বার্তায় নতুন বাসার খোঁজ থাকলে তাকে জানাতে নিজের ভক্ত অনুরাগীদের অনুরোধ করেছেন তিনি। তিনি জানান, ‘আমার প্রিয়জনেরা কারো কাছে চিলেকোটা এবং সেফ বাসা থাকলে জানায়েন। চিলেকোঠা পেলে ভিডিও বানাতে সুবিধা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হয়ত ভাল কিছু রাখছেন।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ১৫ মে মোহাম্মদপুরে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক সমাবেশ সফল করুন ;মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

    এপ্রিল ২৮, ২০২৬

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

    এপ্রিল ২৮, ২০২৬

    গণভোটের রায় বাস্তবায়নে জেলায় জেলায় নাগরিক সমাবেশ সফল করার আহ্বান মামুনুল হকের

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.