Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»অন্তর্বর্তী সরকার জঙ্গি ইস্যুতে ছাড় দিয়েছে, তবে বর্তমান সরকার কঠোর: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    অন্তর্বর্তী সরকার জঙ্গি ইস্যুতে ছাড় দিয়েছে, তবে বর্তমান সরকার কঠোর: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৮, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাবেক অন্তর্বর্তী সরকার জঙ্গিবাদ ইস্যুতে ছাড় দিলেও বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার এ বিষয়ে কঠোর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকলেও একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অপসংস্কৃতি বন্ধ করতে চায় সরকার। অন্তর্বর্তী সরকারের সময় জঙ্গিবাদ ইস্যুতে অনেকটা ছাড় দেওয়া হয়েছিল। বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে আছে। জঙ্গিবাদকে শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই।

    দেশে জঙ্গি আছে, তবে জঙ্গিরা সক্রিয় হওয়ার চেষ্টা করলে সরকার প্রতিহত করবে বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, জঙ্গিবাদের অভিযোগে জামিন পাওয়া ব্যক্তিরা সরকারের নজরদারির আওতায় আছে।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের একটা অংশ ইসলামী বিপ্লব করতে চেয়েছিল। এছাড়া রাস্তায় দায়েসের পতাকা নিয়ে মিছিল, শতবর্ষী মেলা হতে না দেওয়ার মত নানা বিষয়ে তৎকালীন সরকার ছাড় দিয়েছিল।

    সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড সম্পূর্ণ নির্মূল করা নির্ভর করছে ভারতের সদিচ্ছার ওপর। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রমাণ হিসেবে ভারত সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনবে বলে আশা করি।জ্বালানি তেল নিয়ে জাহেদ উর রহমান বলেন, পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে। তবে ফুয়েল পাস কার্যকর থাকবে।

    গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনই বৈধ সরকারকে মোকাবিলা করার একমাত্র পথ উল্লেখ তিনি বলেন, ভুল তথ্য ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    জুলাই যোদ্ধারা সন্ত্রাসী – জেড আই খান পান্না

    এপ্রিল ২৮, ২০২৬

    ফজলুর রহমানের বক্তব্যে ঘিরে সংসদে তুমুল হট্টগোল

    এপ্রিল ২৮, ২০২৬

    এই আলবদর-রাজাকারের বাচ্চারা, এখনো ফজলুর রহমান বেঁচে আছে

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.