Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»রাজনীতি»ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী কি সাদিক কায়েমই?
    রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী কি সাদিক কায়েমই?

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৮, ২০২৬No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন সিটি কর্পোরেশন ও দেশব্যাপী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দল থেকে প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই মধ্যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াতের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ভিপি) ও ইসলামী ছাত্রশিবিরর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এবার এই গুঞ্জন বাস্তবে রূপ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নীতিনির্ধারকরা তাদের সাংগঠনিক ফোরামে অনেক আলাপ-আলোচনা ও সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ গ্রহণের পর প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য সাদিক কায়েমকেই চূড়ান্ত করার দিকে এগোচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হবে।

    এ বিষয়ে পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক শিবিরের কেন্দ্রীয় কমিটির এক নেতা দ্য ঢাকা ডায়েরিকে বলেন, সাদিক কায়েমকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী করার বিষয়টি অনেকটাই চূড়ান্ত বলে জেনেছি। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। তাছাড়াও, সাংগঠনিক স্বার্থে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্তে পরিবর্তন আসাটাও অস্বাভাবিক কিছু নয়।

    সংগঠনটির আরেক নেতা বলেন, বিষয়টি এখনো আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে। তবে সাদিক কায়েমকে প্রার্থী করার সম্ভাবনা বেশি।

    এ বিষয়ে জানতে ভিপি সাদিক কায়েমকে কল দিলে তিনি কোনোরকম মন্তব্য করতে রাজি হননি।

    এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দ্য ঢাকা ডায়েরিকে বলেন, বেশিরভাগ সিটি কর্পোরেশনেরই প্রার্থী আমরা চূড়ান্ত করে ফেলেছি। অল্প কয়েকটা বাকি আছে, শিগগিরই আমরা এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবো।

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপারে তিনি বলেন, এটাতে কয়েকজনের নাম আলোচনায় আছে। আগেই কিছু বলতে পারছি না। সিদ্ধান্ত নিয়েই জানানো হবে।

    স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত কারো সঙ্গে জোট বা সমঝোতায় যাবে কিনা, জিজ্ঞেস করলে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা আপাতত এককভাবে নির্বাচন করার চিন্তা করছি। পরে পরিস্থিতি বুঝে যদি চিন্তার পরিবর্তন করতে হয় তখন সেটা পরের বিষয়।

    এদিকে, গত সোমবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম ১৬ আসনে জামায়াতে ইসলামীর এমপি জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ১৫ মে মোহাম্মদপুরে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক সমাবেশ সফল করুন ;মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

    এপ্রিল ২৮, ২০২৬

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

    এপ্রিল ২৮, ২০২৬

    গণভোটের রায় বাস্তবায়নে জেলায় জেলায় নাগরিক সমাবেশ সফল করার আহ্বান মামুনুল হকের

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.